অঢেল সম্পদের মালিকদের বিরুদ্ধে তদন্তের চিটি দেওয়া হবে কর ও দুদককে ; উখিয়া ইউএনও

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফারুক আহমদ : উখিয়ায় অল্প সময়ে হঠাৎ অঢেল অর্থের মালিক হয়ে বাড়ী গাড়ী ও জমিজমার ক্রয় করছে। এসব কালো টাকার উৎস ও ইয়াবা কারবারে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দূর্নীতি দমন কমিশন ও আয়কর বিভাগে চিঠি প্রেরন করা হবে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টয় উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলার আইনশৃংখলা কমিটির মাসিক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ওসি আবুল মনসুর,উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ##