হ্নীলা আলিফ মেডিকেল সেন্টারের উদ্বোধনে বক্তারা ; সাশ্রয় আর আন্তরিকতা ও সেবায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহবান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

ছৈয়দ করিম রণী : টেকনাফ উপজেলার হ্নীলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সাশ্রয় ও আন্তরিকতায় চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে শুভ উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আলিফ মেডিকেল সেন্টার।

১৬ফেব্রুয়ারী দুপুরে উপজেলার হ্নীলা বাসষ্টেশনস্থ সোলাইমান মার্কেটের ২য়তলায় আলিফ মেডিকেল সেন্টারের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের এমডি,অর্থোপেটিক্স বিশেজ্ঞ এন্ড সার্জন ডাঃ এটিএম রেজাউল করিম এবং কক্সবাজার জেলা জামায়াতের আমীর,হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীসহ উপস্থিত অতিথিবৃন্দ।

এরপর ক্বারী মাকসুদুল হকের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এক আলোচনা সভা আলিফ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাঃ আব্দুল্লাহ মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে এবং এমডি ডাঃ হাফেজ মুহাম্মদ মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলিফ মেডিকেল সেন্টার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের এমডি,অর্থোপেটিক্স বিশেজ্ঞ এন্ড সার্জন ডাঃ এটিএম রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান ও হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডাঃ ইকবাল মাহমুদ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিক উল্লাহ, হ্নীলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, হ্নীলা লাইফ কেয়ার ডায়াগন্টিসক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের চেয়ারম্যান ডাঃ আবু বকর আল মামুন বক্তব্য রাখেন। তাছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলিফ মেডিকেল সেন্টারের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ,প্রাইমারী স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এরশাদুর রহমান,উন্নয়ন কর্মী জিয়াউল হোসাইন কাইসার,পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ নুরু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ শংকর চন্দ্র দেবনাথ,অবসর প্রাপ্ত চিকিৎসক ডাঃ আজাদ মুহাম্মদ নুরুল হোছাইন, সাবেক মেম্বার দিলদার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাকের আহমদ, সিরাজুল ইসলাম সিকদার, হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মুফিজুল আলম, হ্নীলা বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী,হ্নীলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর আল মাসুদ, আলিফ মেডিকেল সেন্টারের ডিরেক্টর জাহেদুল ইসলাম, নুরুল হোছাইন ভূট্টো, ডিরেক্টর ডাঃ ইউনুছ নুর, ডিরেক্টর ডাঃ আলা উদ্দিন ব্যবস্থাপক মং খিং থৌ, ডাঃ মোহাম্মদ মুনির খান, ডাঃ শিমুল শীল, প্রমুখ।

স্বাগত বক্তব্যে আলিফ মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাঃ আব্দুল্লাহ মুহাম্মদ শাহেদ জানান,প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি মানব সেবায় নিজেদের দায়বদ্ধতার কারণে হাসপাতাল গড়ার কথা তুলে ধরেন। মানুষের এই সেবা প্রার্থী নিশ্চিত করতে দিবা-রাত্রি ডাক্তারী সেবা,পরীক্ষা-নিরীক্ষায় উন্নত প্রযুক্তি এবং পুরো হাসপাতাল সফ্টওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হবে বলে আশ্বস্থ করেন। এই হাসপাতালকে মানুষের চিকিৎসা সেবা আরো দৌরগোড়ায় পৌঁছাতে অভিজ্ঞ মহলের পরামর্শ কামনা করে সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা কামনা করেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রত্যন্ত এলাকার চিকিৎসা সেবায় এই ধরনের উন্নতমানের হাসপাতাল গড়ার মন-মানসিকতা নিয়ে এগিয়ে আসা মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন,অসুস্থ রোগীদের সৎভাবে চিকিৎসা সেবা দেওয়া শুধু সেবা নয় বরং ইবাদত। অর্থনৈতিক লালসার উর্ধ্বে উঠে মানুষের সেবার মনোভাবই ডাক্তারদের পেশাদারিত্ব। রাজনৈতিক দলমতের উর্ধ্বে গিয়ে মানুষের সেবা করাই প্রকৃত সেবা। মানুষকে না ঠকিয়ে প্রকৃত সেবা দানকারীদের জন্য ফেরেশতাগণ আল্লাহর নিকট দোয়া করতে থাকে। আমরা এই হাসপাতালে নিয়মিত ডাক্তার,আন্তরিকতার সাথে সেবা, সূলভমূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও অপ্রয়োজনীয় টেস্ট পরিহার করে জনসেবা অব্যাহত রাখার আহবান জানান। শেষে আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার খতিব ক্বারী মাওলানা মোক্তার আহমদের পরিচালনায় বিশেষ মোনাজাতে এই হাসপাতালের উত্তরোত্তর সফলতা কামনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। ####