দেশে গত ২৪ঘন্টায় করোনায় সর্বনিম্ম ৭০জনের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ৪৩২ জন।

২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ১৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৫২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ২৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ৮ জন এবং রংপুর বিভাগের ৩ জন। ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত‌্যু হয়নি।