মো. আরাফাত সানী :
টেকনাফে ইয়াবা ও বিদেশী মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ সার্কেল পরিদর্শক তরুণ রায় জানান, শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি সদস্যরা যৌথভাবে যানবাহনে পৃথক তল্লাশী চালিয়ে ২২৯০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে পাবনা সদরের ভবানীপুর এলাকার মৃত হাতেম প্রামানিকের ছেলে রাকিবুল ইসলাম(৩৫) ও বরিশাল বাকেরগঞ্জ এলাকার আবু সালেক হাওলাদারের ছেলে মো. রবিন হাওলাদার(২৬)। এসময় রাকিবুল ইসলামের কাছ থেকে ১৩৫০ পিচ ও রবিন হাওলাদারের কাছ থেকে ৯৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ সার্কেল সদস্যরা শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নের কেরুণতলী এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশী হুইস্কি সহ মো. ফয়সল(১৯) নামে এক কিশোরকে আটক করেছে। সে একই এলাকার মো. আব্দুস সালামের ছেলে। ধৃতদের থানায় সোপর্দ্য করে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ সার্কেল পরিদর্শক তরুণ রায়।
