তপুর গোলে বাংলাদেশের লক্ষ্য পূরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ।

কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্রথমার্ধে আফগানদের রুখে দিলেও দ্বিতীয়ার্ধে ভাঙে বাংলাদেশের প্রতিরোধ। আমিরুদ্দিনের গোলে ৪৮ মিনিটে এগিয়ে যায় আফগানরা। তবে ৮৪ মিনিটে ডিফেন্ডার তপু বর্মন গোল করে বাংলাদেশের পয়েন্ট নিশ্চিত করেন।

ভারতের বিপক্ষে ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের এটি দ্বিতীয় ড্র।