ফারুক আহমদ : উখিয়া উপজেলা পরিষদ হলরুমে কোল্লেবারেটিভ ওয়ার্শপ অন ডিফারেন্ট ইস্যুস অফ সোশ্যাল চোশ্যান অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার(১৫ডিসেম্বর ) এনজিও সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সট্রাকশন এন্ড ডেভলপমেন্ট ( শেড) আয়োজিত ওয়ার্কশপে
প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন এনজিও সংস্থা শেডের ডেপুটি ডাইরেক্টর শওকত আলী।
বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুল মুরশেদ, উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম রত্না পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী উখিয়া ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলমগীর মাহমুদ উখিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম আনোয়ার, দ্য ডেইলি অবজারভার এর সাংবাদিক ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ প্রমুখ।
দাতা সস্তা অস্ট্রেলিয়ান এইড ও ব্রাকের যৌথ অর্থায়নে স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক কর্মসূচির আওতায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি গণমাধ্যমকর্মী শিক্ষক ও ধর্মীয় নেতা অংশ অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহ অবস্থান, সামাজিক সম্প্রীতি বিষয়ে নির্ধারিত ইস্যু নিয়ে গবেষণামূলক সুপারিশমালা উপস্থাপন করা হয়।
কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন এনজিও সংস্থার শেডের ক্যাপাসিটি ডেভলপমেন্ট ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন ও প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দিন।
