নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ১৬ নং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যদের প্রত্যক্ষ সমর্থনের ভিত্তিতে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩নং ওয়ার্ড থেকে টানা তিনবারের ইউপি সদস্য আলহাজ মো. শওকত আলী।
প্রসঙ্গত: শওকত আলী গতবারের পরিষদেও প্যানেল চেয়ারম্যান ছিলেন। এছাড়া নির্বাচনে একইভাবে প্যানেল চেয়ারম্যান (দ্বিতীয়) নির্বাচিত হলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন শিপু। আর তৃতীয় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোশাররফা খানম রিটা।
রোববার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। এসময় উপস্থিত ছিলেন সচিব হুমায়ুন কবির ও নবাগত সচিব শহিদুল ইসলাম শহিদ। নির্বাচনে উপস্থিত সকল ইউপি সদস্যবৃন্দ একমত পোষণ করায় ব্যালেট বিহীন এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উলেখিত তিন ইউপি সদস্যকে যথাক্রমে প্যানেল চেয়ারম্যান এক, দুই ও তিন ঘোষণা করা হয়।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ইউপি সদস্যরা সবাই একমত পোষণ করায় ব্যালেটে নির্বাচন প্রয়োজন হয়নি। সর্বসম্মতিক্রমে শওকত আলী (১), রিয়াজ উদ্দিন শিপু (২) ও মোশাররফা খানম রিটা (৩) প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
নির্বাচন চলাকালে পরিষদে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিক উদ্দিন, ২নং ওয়ার্ডের মোঃ আবু সালাম, ৪নং ওয়ার্ডের রমজান আলী, ৬নং ওয়ার্ডের মোঃ ফখরুদ্দীন, ৭নং ওয়ার্ডের ফরিদুল আলম, ৮নং ওয়ার্ডের মোঃ আয়াত উলাহ, ৯নং ওয়ার্ডের মোহাম্মদ শফিক, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা জিয়াসমিন আক্তার ও ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা সদস্যা সোফাইদা জন্নাত রিনা।##
