ট্রাকযোগে ইয়াবা পাচারের সময় র‌্যাবের হাতে মোচনীর দুই মাদক পাচারকারী আটক ; ট্রাক জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ হতে ইয়াবার চালান ট্রাকযোগে পাচারের সময় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবাসহ মোচনী এলাকার দুই মাদক পাচারকারীকে আটক করেছে। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।
জানা যায়, ৮জুন রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদকের চালান পাচারের সংবাদের ভিত্তিতে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশীকালে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি ট্রাক এসে থামলে কতিপয় ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া টেকনাফের হ্নীলা মোচনী পাড়ার নজির আহমদের পুত্র ইয়াকুব নবী (৩৬) ও মৃত ছৈয়দ আলমের পুত্র মাহবুব আলম (২৩) কে আটক করে। পরে উপস্থিত সকলের উপস্থিতিতে ট্রাক তল্লাশী করে অভিনব কায়দায় ফিটিং করা ৪১হাজার ৯শ ৩০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ট্রাক ও মাদকসহ ধৃত মাদক কারবারীদের কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
উল্লেখ্য, মোচনী গ্রামটি নাফনদী এবং শরণার্থী ক্যাম্প অধ্যূষিত হওয়ায় শক্তিশালী বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে এসব মাদকের চালান খালাস, পাচার ও বিক্রি অব্যাহত রয়েছে। ###