হুমায়ূন রশিদ : সীমান্ত জনপদ টেকনাফে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজিএস) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০জুন (রবিবার) সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজিএস) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মৌলানা ফেরদৌস আহমদ জমিরী, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, পৌর মেয়র হাজী মোঃ ইসলামসহ, সরকারী কর্মকর্তা
জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি। মূখ্য আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উক্ত কর্মশালায় বিভিন্ন ক্যাটাগরীর ৮০জন প্রতিনিধি অংশ গ্রহণ করে।
