টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল রামু জোয়ারিয়ানালা চা বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।
এর আগে সোমবার বিকালে এ্যাম্বুলেন্স তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক ছাড়াও এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মানস বড়ুয়া জানান, পুলিশ সুপার কক্সবাজার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) রেজওয়ান আহমেদের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে রামু থানাধীন নাইক্ষ্যংছড়ি রাস্তার মাথা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় আলমগীর হোসেন (২৬)কে।
সে রামু থানার জোয়ারিয়ানালা ইউপি উত্তর মিঠাছড়ি, চৌধুরী পাড়া, চা বাগান, চেমলীর বাপের বাড়ী, ০১নং ওয়ার্ড এলাকার বজল আহাম্মদের ছেলে।
এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রসংগত, গত সোমবার বিকালে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার লাশ পৌঁছে দিয়ে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে চট্টগ্রামে ফেরার পথে এ্যাম্বুলেন্সসহ ৩ পাচারকারীকে আটক করে কক্সবাজার জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ।
সুত্র : সিবিএন।
