উখিয়ায় র‍্যাবের হাতে ১০হাজার ইয়াবাসহ ৩জন রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : উখিয়ার কুতুপালং এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে দল হাজার পিস ইয়াবা সহ তিন রোহিঙ্গাকে আটক করেছে নব গঠিত র‍্যাব পনের। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অর্ধ কোটি টাকা বলে র‍্যাব জানিয়েছেন।আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুর আহমদের ছেলে মোহাম্মদ আনস, মৃত ইউনুসের ছেলে মোহাম্মদ নুর, ও কবির আহমদের ছেলে মোহাম্মদ বদি আলম।

সোমবার দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। উখিয়ার কুতুপালং চৌধুরী ফিলিং ষ্টেশন এর পূর্ব পার্শ্বে কমিউনিটি ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।র‍্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন রোহিঙ্গা কে আটক করেন।ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেয়ে তারা সকলকেই মিয়ানমার নাগরিক । পরে আসামীদের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার রাত আটটার দিকে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামীদের সোপর্দ করা হয় । র‍্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।