টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা কিশোর আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে।

সুত্র জানায়, ২৫জুন দুপুর ১২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির একটি বিশেষ টহল দল মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশী চালিয়ে একজন যাত্রীর সিটের নীচে ৩৫ হাজার ৯শ ৬০পিস ইয়াবাসহ ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের পি-বøকের ৯১৯নং রোমের বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের পুত্র মোঃ ইয়াছিন (১৫) কে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত রোহিঙ্গা মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। ###