কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-১১
**************
★★আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ★★
**************************
মুনাফেকদের বলা হয় যখন দুনিয়ার বুকে
করিওনা সৃষ্টি অনর্থক মারামারি,
বলে তারা তখন আমরাই কেবল
সবার মাঝে আছি মীমাংসাকারী।

হে মুমিন, অশান্তির দাবানল উৎস
জেনে রেখো মুনাফেকের অন্তর,
কাফেরের সাথে রাখে যোগাযোগ
গোপনে তাদের মধ্যে পরস্পর।

করে মুনাফেক মুমিনের বিরুদ্ধে
দুনিয়ায় দাঙ্গা – হাঙ্গামা সৃষ্টি –
কুঠিলতায় বলে মীমাংসার পথ
অবলম্বনে রয়েছে আমাদের দৃষ্টি।