টেসাস কর্তৃপক্ষের নিকট উপহার সামগ্রী হস্তান্তর করলেন বিটা প্রতিনিধি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস) কর্তৃপক্ষের নিকট উপহার সামগ্রী হস্তান্তর করলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের জাদিমোরা সামাজিক কেন্দ্রের সেন্টার ম্যানেজার নিরূপম চাকমা।

১লা ফেব্রæয়ারী রাত ৮টায় উপজেলার হ্নীলায় টেকনাফ সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু, সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ, যুগ্নসাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিপু ও সদস্য সাদ্দাম হোসাইনের নিকট বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের পক্ষ হতে প্রেরিত উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন (বিটা) হ্নীলা জাদিমোরা সামাজিক কেন্দ্রের সেন্টার ম্যানেজার নিরূপম চাকমা। তিনি বলেন বিটা রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে কাজ করে আসছে। এই ব্যাপারে তিনি টেকনাফে কর্মরত সাংবাদিকদের আন্তরিক সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা বিটা ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় রোহিঙ্গা নাগরিক এবং পিছিয়ে পড়া স্থানীয় জনগোষ্ঠীর কিশোর-কিশোরী ও যুবাদের (ইএসএইচআরএইচসি) প্রকল্পের আওতায় হ্নীলা জাদিমোরা, লেদা ও বাহারছড়া শামলাপুরে বহুমুখী কার্য্যক্রম হাতে নিয়ে অগ্রসর হচ্ছে। এর মধ্যে খেলা-ধূলায় সম্পৃক্তকরণ, লাইব্রেরী, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ, জীবন দক্ষতা উন্নয়ন ও সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল পোর্টালের মাধ্যমে মাদক, মানব পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ দমন এবং বিভিন্ন সুরক্ষা বিষয়ের বার্তা পৌঁছে দিচ্ছে। যার ফলে যুবারা পারিবারিক ও সামাজিক অপরাধ থেকে বের হয়ে আসার প্রচেষ্টা চালাবে। ##