হ্নীলা ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলীর সংবর্ধনা ও হ্নীলা ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
5 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৮নভেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টায় হ্নীলা ষ্টেশনের এবি সুপার মার্কেটের ৩য় তলায় হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলীর সংবর্ধনা ও সমিতির পরিচিতি সভা সংগঠনের সভাপতি নুরুল হোছাইন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবু বকর আল মাসুদ এবং যুগ্নসাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এবং হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক জহির আহমদ, সদস্য মফিজুল আলম,হ্নীলা ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক আবু মোহাম্মদ সানাউল্লাহ, শরীয়াহ বোর্ডের সদস্য মুফতি আলী আহমদ, মাওলানা সাঈদ আহমদ তারেক, হাফেজ জামাল উদ্দিন, উপদেষ্টা সদস্য ডাঃ সাইফুদ্দিন খালেদ ও লিয়াকত আলী সওদাগর।
9 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
8 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভার শুরুতে সংবর্ধিত ও প্রধান অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয। এরপর আলোচনা সভায় অত্র সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন,হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি কামাল হোসেন, আব্দুল আজিজ, মোয়াজ্জেম হোছাইন, যুগ্নসাধারণ সম্পাদক নজির আহমদ, মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান নয়ন,অর্থ সম্পাদক সাইফুদ্দিন, সহ-অর্থসম্পাদক মুহিবুল্লাহ খান, দেলোয়ার হোছাইন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক মোহাম্মদ শরীফ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান খাঁন, সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আমিন, ধর্ম সম্পাদক হেলাল উদ্দিন আরমান, নির্বাহী সদস্য আবুল কালাম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
6 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সংবর্ধিত অতিথি বলেন, আপনাদের ভালবাসায় আমি কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকি সাধারণ মানুষ এবং হ্নীলা ষ্টেশনের ব্যবসায়ী ভাইদের স্বার্থ রক্ষায় কাজ করে যাব ইনশল্লাহ। আপনারা যতটুকু সম্ভব ক্রেতাদের মানসম্মত মালামাল ও পণ্য দেওয়ার চেষ্টা করবেন। কোন ব্যবসায়ী জমিদারদের হাতে হয়রানির সম্মুখীন হলে কঠোর পদক্ষেপনেওয়া হবে। বর্তমান বিশে^র মহামারী করোনা দূর্যোগ এখনো পুরোপুরি কেটে যায়নি।
আপনারা-আমরা সবাই সর্তক থেকে এই হ্নীলাকে সুস্থ, সুন্দর এবং নিরাপদভাবে বেঁচে থাকার জন্য গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ###