হুমায়ূন রশিদ : টেকনাফ সড়কে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে পাচারের সময় ইয়াবা ও সিএনজিসহ চালককে আটক করেছে।
জানা যায়,১৬ জানুয়ারী দুপুরে র্যাব-৭,টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ-কক্সবাজার সড়কের বরইতলী নামক স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকানো ইয়াবার পুটলা ও সিএনজিসহ চালক রামু উপজেলার দক্ষিণ খুনিয়াপালংয়ের হাবিব উল্লাহর পুত্র নুর আহমদকে আটক করে। উক্ত পুটলা গণনা করে ২৯লক্ষ ৫৫হাজার টাকা মূল্যমানের ৫ হাজার ৯শ ১০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদক, জব্দকৃত সিএনজিসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব,টেকনাফ ক্যাম্প কমান্ডার এএসপি শাহ আলম নিশ্চিত করেন।
