আবুল কালাম আজাদ, টেকনাফ :
আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সহজীকরণ বিষয়ক এক মতবিািনময় সভা টেকনাফ স্থল বন্দরের হলরুমে ২৫ মে বৃহস্পতিবার বিকাল ৪ টায় অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের উপ সচিব সনজয় চক্রবর্তী, চট্রগ্রাম কাস্টমস্ এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেন্ট অতিরিক্ত কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা এ এস এম মোশারফ হোসেন, টেকনাফ ইউনাইটেড ল্যান্ড পোট লি: ব্যবস্থাপক জসিম উদ্দীন, সোনালী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক উসমান গনি, স্থল বন্দর কর্তৃপক্ষের পরিদর্শক রামিন্দ বিকাশ চাকমা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টের মধ্যে এম এ হাশেম, মীর কামরুজ্জামান, এম আবছার সোহেল, মো: জাব্বার, শওকত আলম, এম কাইছার জুয়েল, মো: সেলিম, নূর মোহাম্মদ, মোঃ নাছির ও নুরুল ফয়েজ প্রমুখ।
এতে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, টেকনাফ স্থল বন্দরে পন্য খালাসে দীর্ঘ সূত্রিতা, কৃত্রিম শ্রমিক সংকট সৃষ্টি ও স্কেল পরিমাপে দীঘ সূত্রিতার কারনে নাইট র্চাজ, সেবা না দিয়ে বিভিন্ন খাতে অতিরিক্ত র্চাজ আদায়, সন্ধাকালীন ব্যাংকিং ব্যবস্থা, পন্য লোড আনলোড কাজে শ্রমিকরা প্রতিট্রাকে বকশিসের নামে ৫ থেকে ১৫ হাজার টাকায়, আমদানীকৃত কাঠ পরিবহনে ট্রান্সপোর্ট (টিপি)র পারমিটের সহজী করন আন্তজাতিক বাণিজ্য সম্প্রসানণ ও বিনিয়োগ সহজীকরণে অন্যতম অন্তরায় হয়ে দায়িয়েছেন।
