হুমায়ূন রশিদ : টেকনাফে একই পয়েন্ট থেকে ডিএনসির পর এবার কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে একই ধরনের আরো একটি ইয়াবার চালান জব্দ করেছে। এই ঘটনায় সুশীল সমাজে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানায়,২৭আগষ্ট রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ দল মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি ব্যাগ কাঁেধ নিয়ে আসতে দেখে টর্চ লাইট ও বাঁশি দিয়ে থামার নির্দেশ দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে দূবৃর্ত্তরা ঝাউ বাগানের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ব্যাগটি উদ্ধার করে ১২কোটি ২৫লাখ টাকা মূল্যমানের ২ লাখ ৪৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক (বিএন) জানান,উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
