টেকনাফে ইজিবাইকে ইয়াবা পাচার ; ৪০হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ :টেকনাফে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা একটি ইজিবাইক তল্লাশী চালিয়ে ৪০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে।
সুত্র জানায়. ৩ সেপ্টেম্বর সকাল পৌনে ৮টারদিকে টেকনাফ হতে হ্নীলাগামী একটি ইজিবাইক টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে আসে। এসময় বিজিবি জওয়ানদের তৎপরতা দেখে ইজিবাইক থেকে নেমে ২জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে জাদিমোরা ২৭নং ক্যাম্পের ব্লক-সি/১৩ এর বাসিন্দা মোঃ সৈয়দ হোসনের পুত্র মোঃ নুরুল ইসলাম (১৪) কে আটক করে। এসময় ইজিবাইক তল্লাশী করে চটের বস্তা মোড়ানো বালতির ভেতর হতে ৪০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও ধৃত রোহিঙ্গা পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।