নুরুল করিম রাসেল, টেকনাফ |
মিয়ানমারের মংডু থেকে টেকনাফ স্থল বন্দরে পন্য নিয়ে এসে আটকা পড়েছে ১৩টি ট্রলারের ৪৪ জন মাঝি মাল্লা। তারা সকলে মংডু টাউনশীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। গত ২৫ তারিখের আগে তারা মিয়ানমারের মংডু থেকে পন্য নিয়ে এসে আর ফিরতে পারেনি। তারা সবাই রোহিঙ্গা।
বর্তমানে তারা বন্দরে মানবেতর জীবন কাটাচ্ছেন। সেই সাথে স্বজনদের জন্য উদ্বেগ উৎকন্টায় কাটছে তাদের দিন।
বৃহস্পতিবার বিকালে কথা হয় আটকা পড়া মংডু হারিপাড়ার ট্রলার মাঝি গোরা মিয়ার সাথে। তিনি জানান, মোবাইলে স্বজনদের সাথে যোগাযোগ ছিল কিন্তু গত তিনদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানেনরা স্ত্রী সন্তানরা কেমন আছে।
আরেক ট্রলারের শ্রমিক মংডু ফয়েজি পাড়ার আইয়ুব খান জানান, টেকনাফ বন্দরে আটকে আছেন ১৮ দিন হলো। মা-বাবাসহ পরিবারের স্বজনদের জন্য প্রান টানলেও যেতে পারছেন সেখানে।
মাঝি মাল্লারা জানালেন, তারা সবাই মংডুতে ফিরতে চান। একবার যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোস্টগার্ডের বাঁধায় যেতে পারেননি বলে জানায় তারা। এই অবস্থায় থাকা, খাবারসহ নানা সমস্যা হচ্ছে বলে জানালেন তারা। এছাড়া যে ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য পন্য নিয়ে এসেছিলেন তারা প্রথমে কিছু সহযোগীতা করলেও এখন কোন খোঁজ খবর নিচ্ছেন না।
টেকনাফ শুল্ক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, মাঝি মাল্লাদের দুরবস্থা দেখে তিনি ব্যক্তিগত উদ্যোগে কিছু শুকনো খাবার কাপড় বিতরন করেছিলেন।
