টেকনাফ সদর ইউপিতে ৬শ পরিবারের মাঝে চাউল বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

পিকলু দত্ত : টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ছয়শত পরিবারের মাঝে চাউল বিতরন করেছেন সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছৈয়দ। প্রতি পরিবার ১০কেজি করে চাউল পান।
সোমবার সকাল থেকে এ ত্রান বিতরন শুরু করা হয়।এ সময় উপস্হিত ছিলেন প্রতি ওর্য়াডের মেম্বারবৃন্দ, সার্বিক তদারকির দায়িত্বে থাকেন ইউপি সচিব সরওয়ার কামাল। এ ব্যাপারে সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছৈয়দ বলেন করোনাভাইরাস কারনে নিম্ন আয়ের মানুষ গুলোর কাজ কর্ম নেই। প্রাথমিক ভাবে সদর ইউনিয়নের ছয়শত পরিবার কে প্রতি পরিবার কে ১০কেজি করে চাউল দেওয়া হবে। উক্ত চাউল করোনা ভাইরাসের জন্য এক জায়গা থেকে না দিয়ে ওয়ার্ড ভিত্তিক স্ব স্ব ওয়ার্ড মেম্বারের মাধ্যমে প্রদান করা হয়, নিদিষ্ট হত দরিদ্রদের পরিবারে গিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ মতে যেভাবে ভোট চাইতে তাদের দরজায় গেছেন সেভাবে প্রধানমন্ত্রীর দেয়া ত্রান পৌছেঁ দেয়া হয় সেভাবে নির্দেশ প্রদান করা হয়।আজকে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় টেকনাফ সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছৈয়দ ও ইউপি সচিব সরওয়ার কামাল হতদরিদ্র মানুষের দরজা দরজাই গিয়ে ত্রান পৌছেঁ দিচ্ছে্।
টেকনাফ সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছৈয়দ হতদরিদ্র কর্মহীনদের জন্য উক্ত চাউল প্রদান করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, জেলা প্রশাসক ,উপজেলা চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের প্রতি ধন্যবাদ ও চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।