টেকনাফ র‌্যাবের হাতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়,গত ২০অক্টোবর (বুধবার) সন্ধ্যা সোয়া ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উপজেলার হোয়াইক্যং মনিরঘোনার মাদ্রাসা ইসলামিয়া আজিজুল উলুম এতিমখানা ও হেফজখানার সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে থাইংখালী ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের কালা মিয়ার পুত্র মোঃ আয়াত উল্লাহ (১৯) এবং বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হকের পুত্র শহিদুল মোস্তফা (২০) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###