টেকনাফ যুবদল নেতা জহির আর নেই: আছরের পর জানাযা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আবু সিদ্দিক ওসমানী:

টেকনাফ যুবদলের সিনিয়র সহ সভাপতি, পৌরসভার ৭ ওয়ার্ড নিবাসী আবদুল গফুর সওদাগরের পুত্র জহির আহামদ (৩৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। স্ট্রোক জনিত কারণে নিজ বাড়িতে রোববার সকাল সাড়ে ন’টার দিকে জহির আহামদ মার যান।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম। তিনি জানান-রোববার আছরের নামাজের পর টেকনাফ পৌরসভা ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘৯৮ ব্যাচ’র প্রিয় জহির আর নেই

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘৯৮ ব্যাচ’র প্রিয় জহির আহমদ (৩৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯:১০ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সে টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের কুলাল পাড়া এলাকার আব্দুল গফুর সওদাগরের বড় পুত্র।

আজ বাদে আছর টেকনাফ পৌরসভা ঈদগাঁহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্টিত হবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা।

বিবৃতিদাতারা হচ্ছেন, শাহাদত হোসেন, আমান উল্লাহ কবির, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইয়াকুব, মোঃ রফিক, উসমান গনি, নুরুল মোস্তফা, ইফ্তেকার মাসুদ, আনছারি, মোহাম্মদ আলম, মোহাম্মদ আলী মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, আব্বাস উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হারুন, বেলাল, ছৈয়দ আলম, আবদুল আজিজসহ অসংখ্য বন্ধু ও সহপাঠিরা।

এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।