টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩জন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১২ এপ্রিল সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ সাব্বির হাছান ভুঁইয়া গোপন সংবাদের ভিত্তিতে এ-ব্লকের বৃটিশ পাড়া রাস্তার উপর অভিযান চালিয়ে ১৫হাজার ৮শ পিস ইয়াবাসহ একই ক্যাম্পের বি/৮-ব্লকের ছিদ্দিকের পুত্র শামসুল আলম, মোঃ ইউনুছের পুত্র কবির আহমেদ, ডি/৫-ব্লকের আব্দুল লতিফের পুত্র মোহাম্মদ সিদ্দিককে আটক করে।
কক্সবাজার ১৬ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
