“টেকনাফ বাহারছড়ায় বিভিন্ন এলাকায় মাদকের ভয়ংকর আস্তানা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদের একাংশে হলবনিয়ার মাদক ব্যবসায়ীদের সাথে আমার নামটি জুড়ে দেওয়া হয়েছে যা আমার রাজনৈতিক ও ব্যবসায়ীক প্রতিপক্ষের ইন্ধনে হয়েছে বলে আমি মনে করি।
কেননা আমি জীবনের দীর্ঘ দেড় যুগ সময় প্রবাসে কাটিয়ে সেখানে অর্জিত রেমিটেন্সের টাকায় বর্তমানে
নিজ এলাকায় জমিজমার ব্যবসাসহ বিভিন্ন বৈধ ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছি। পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। কোন ধরনের মাদক ব্যবসার সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই ও ছিলনা।
কাজেই আমি প্রকাশিত সংবাদের একাংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।
শওকত
হলবনিয়া
বাহারছড়া
