কক্সবাজারে অপহৃত হ্নীলার এক ভিকটিম উদ্ধার : আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার শহরের পশ্চিম লারপাড়া থেকে শফিকুর রহমান (৩৫) নামে হ্নীলার এক ব্যাক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩জন অহরণকারীকে আটক করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) গভীর রাতে পশ্চিম লারপাড়া এলাকায় গাড়ী তল্লাশীকালে তাকে উদ্ধার করা হয়। অপহৃত শফিকুর রহমান টেকনাফ উপজেলার হ্নীলা মোচনী পাড়া এলাকার বশির আহমদের ছেলে।
আটকরা হলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার মৌলভী মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ জুবাইর (২২), মসউদুর রহমানের ছেলে আবু হুরায়রা মোহাম্মদ (২৩) ও মোহাম্মদ কালুর ছেলে জয়নাল উদ্দিন (২১)। এঘটনায় পলাতক রয়েছেন হাফিজুর রহমানের ছেলে মোস্তাক আহমদ।

উদ্ধার হওয়া শফিকুর রহমান বলেন, ১৫ ডিসেম্বর রোববার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে সিএনজিযোগে আটকরাসহ কয়েকজন আমাকে তুলে নিয়ে যায়। পরে রামুর একটি এলাকার বাড়িতে নিয়ে আটকে রাখে। সেখানে মারধর করে। ওইখান থেকে বাহারছড়া নিয়ে যাওয়ার পথিমধ্যে পশ্চিম লারপাড়া এলাকায় পুলিশ সিএনজিটি থামালে আমি চিৎকার দেয়। পরে পুলিশ তাদের আটক ও আমাকে উদ্ধার করে।

এবিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার এএসআই কামাল বলেন, অপহৃতকে উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।