টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলে অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে পরিচালনা কমিটির সভাপতি ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অভিভাবকগণ শিক্ষার মান উন্নয়ণে স্বতস্ফুর্ত ভাবে গঠনমূলক মতামত ব্যক্ত করেন অভিভাবকদের মধ্যে সাংবাদিক নুরুল করিম রাসেল, ব্যবসায়ী এম এ হাশেম, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, মো. আলম , মো. শাহ আলম, ফরিদা ইয়াছমিন, মো. আমিন সহ অভিভাবকগন ।

বিদ্যালয় সভাপতি আছাদুদ জামান চৌধুরী অভিভাবকদের মতামত গুরুত্ব সহকারে শুনেন এবং এব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় তিনি জানান, বিদ্যালয়ের জন্য দুটি নতুন ভবণ বরাদ্দ পাওয়া গেছে। ভিত্তি প্রস্তর স্থাপিত হলেও ঠিকাদারের গাফিলতির কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া চলতি বছর বর্ডার গার্ড স্কুল এসএসসি অনুমোতি লাভ করেছে বলে জানান তিনি।
বক্তব্যে তিনি বিদ্যালয়ের পড়ালেখার সার্বিক মানোউন্নয়নে উনার আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।
2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বিদ্যালয়ের শিক্ষক মৌলভী নুরুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ও পুলক দত্তের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. হাশেম মেম্বার, মো. আজিজ, সদস্য মো. ইউনুচ, বিদ্যালয়ের হাই স্কুল শাখার প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ।