টেকনাফ প্রেস ক্লাব এর নবনির্মিত ভবন উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের টেকনাফ প্রেস ক্লাব-এর নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে অনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।

এর আগে প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ছৈয়দ হোসাইন এর সভাপতিত্বে সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।584C1CDA 0AFF 4F2B A0B9 AEFA26D73F88 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) এরফানুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, ইউএনএইচসিআর লাইভলীহুড কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, এনজিও ফোরাম এর প্রকল্প সমন্বয়ক আতাউর রহমান, প্রেস ক্লাব এর সাবেক সাধারন সম্পাদক নূরুল করিম রাসেল, কাউন্সিলর ও সাংবাদিক আব্দুল্লাহ মনির প্রমুখ।
846D5F72 6E7C 4A72 9121 DD0DA6E55BA2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় কর্মরত সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনএইচসিআর এর অর্থায়নে প্রেস ক্লাব ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করেন এনজিও ফোরাম।