টেকনাফ পৌর শাখার ১নং ওয়ার্ড যুবদলের সন্মেলন অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফ পৌর শাখার ১ নং ওয়ার্ড যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে ওয়ার্ড যুবদলের অস্থায়ী কার্যালয়ে পৌর যুবদলের সদস্য ও ১নং ওয়ার্ড যুবদলের সমন্বয়কারী মোঃ হোছনের সভাপতিত্বে যুবনেতা মোঃ আরাফাত রহমানের সঞ্চালনায় উক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। উক্ত সন্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বাছাঁ মিয়া। উক্ত সন্মেলনে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ,পৌর যুবদলের সদস,ফরহাদ, নুর কামাল,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক,যুগ্ন আহবায়ক রহমত উল্লাহ প্রমুখ। এছাড়া যুবনেতা মোঃ নুর, মোঃ ফরিদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ নুর, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত, মোঃ ইউসুফ, জুনায়েত,রিযাজ উদ্দিন,আরাফত,হাবিব,মোঃ কবির,মোঃ রফিক,উসমান, ফরিদ, সাদ্দাম,খালেদ, আমিনুল, ছাবের,এনামুল, মোঃ রুবেল, দিল মোহাম্মদ, শাহ আলম,মুহাম্মদ ইউনুস, আব্দুর রাজ্জাক, আয়াতুল্লাহ, মনির আহম্মদ, মোঃ তাহের, করিম উল্লাহ, মোঃ নজির, আক্তার ফারুক,উসমান গণি,আয়ুব খান,হাবিব উল্লাহ, মোঃ হামিদ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ শাহেদ। উক্ত সন্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ১নং ওয়ার্ড যুবদলের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নুর কামালকে সভাপতি, সাবেক ছাত্রনেতা মোঃ নুরকে সিনিয়র সহ-সভাপতি,মোঃ আরাফাত রহমানকে সাধারণ সম্পাদক, মোঃ আরাফাতকে যুগ্ন সম্পাদক ও মোঃ ফরিদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।