মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণ সীমান্ত পর্যটন ও বাণিজ্যিক শহর। এর পরিচিতি শুধু দেশে নয়, বিশ্বেও রয়েছে। পর্যটন মৌসূমে দেশী ও বিদেশী অসংখ্য পর্যটক এখানে ভীড় জমে। কিন্তু দুঃখ হলেও সত্য যে, টেকনাফ পৌর শহরের নাজুক অবস্থা দেখলে, পর্যটকেরা তার বেশীক্ষণ থাকতে চায়না। পৌর শহরের ষ্টেশানে নিত্যদিন গাড়ীর ঝনজাট এবং অব্যবস্থাপনা দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করতে শুনা যায়। ষ্টেশানটি এখন বাস ও ট্রাক টার্মিনালে পরিনত হওয়ায় যাতায়াত অনেকটা ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে টেকনাফ পৌর শহরে সরকারী নিয়মনীতি উপক্ষো করে যত্রতত্র স্থানে গড়ে উঠেছে স্বমিল, রাইসমিল ও ওয়ার্কশপ, মুরগির ফাম ও বেকারী প্রতিষ্ঠান। পৌর শহরের প্রান কেন্দ্রে এসব প্রতিষ্ঠান বেঙের ছাতার ন্যায় গড়ে উটায় পরিবেশ বিপন্নতার মূখে পৌরবাসীরা বিভিন্ন রোগের আক্রান্তের শিকার হচ্ছে। টেকনাফ প্রধান সড়ক, লেংগুরবিল সড়কস্থ পুরাতন পল্লান পাড়া, ষ্টেশানে, কে, কে পাড়া খাল, কোলাল পাড়া ও অলিয়াবাদসহ বিভিন্ন পরিছন্ন জনবহুল এলাকায় এসব প্রতিষ্ঠানগড়ে উঠে। প্রতিষ্ঠানের কালোধুয়া পাশ্ববর্তী পাড়ায় ছড়িয়ে আক্রান্ত হচ্ছে অনেকেই। টেকনাফ ষ্টেশানে মাছ বাজার এবং হোটেলের পাশ্বে একটি ওয়ার্কশপ স্থাপিত হবার ফলে, এখানে দিবানিশি চলে শব্দ দুষন এবং অনেক পথচারীরা যেতে পারেনা। অপরদিকে ষ্টেশানের পশ্চিমে টেকনাফ শামলাপুর সড়কের পাশ্বে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীনে নামে গড়ে উঠেছে, রাইসমিল, স্বমিল ও বেকারী কারখানা। একারণে এ সড়কটি অনেক সময় ঝনজাট থাকে। ফলে স্কুলগামী ছাত্র, সরকারী ও বেসরকারী কর্মচারী ও জরুরী রোগীসহ পথচারীরা নিজ গন্থব্যস্থানে পৌছতে বাঁধাগ্রস্থ হচ্ছে। উপরের বাজার আলী আহমদ মার্কেটের জনতা ব্যাংক শাখা সংগ্ন উত্তরে, বেকারীর প্রতিষ্ঠানের নির্গত কালোধুয়ার কারণে ব্যাংকে অর্থ লেনদেন করতে বাঁধাগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম বলেন, এসব প্রতিষ্ঠান নদীর পাশে হওয়ার নিয়ম থাকলেও এনিয়ম না মেনে পৌর শহরের যত্রতত্র স্থানে স্থাপিত হওয়ায় পরিবেশের প্রতি বাঁধাগ্রস্থ হচ্ছে। টেকনাফ হাসপাতালের ডাঃ টিটো চঁন্দ্র শীল বলেন, বায়ূ দূষনের ফলে নিমনিয়া, এলার্জি, চর্মরোগ ও ডায়রিয়া রোগসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়ি পড়ে। টেকনাফ রোহিঙ্গ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাইছার পারভেজ চৌধুরী বলেন, ষ্টেশনে যনঝাটের কারণে পথচারী ও রোগীবাহি যানবাহন ভোগান্তির মধ্যে থাকে।
