সাদ্দাম হোসাইন : হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দর্শক সারিতে বসে থাকা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে নিজের উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মান জানিয়ে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
২৫জুলাই বিকাল সাড়ে ৩টায় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মেয়র মুজিবকে পরিয়ে দেওয়া জাতীয় পতাকার আদলে তৈরী নিজের উত্তরীয়টি দর্শক সারিতে বসে থাকা মুক্তিযুদ্ধের সংগঠন মরহুম মাঈন উদ্দিন আহমেদ এর ছোটভাই এবং সক্রিয় মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর মেঝ ভাই রহমত আলীকে পরিয়ে দেন। এতেই স্বীকৃতিবিহীন মুক্তিযুদ্ধের সংগঠক রহমত আলী আনন্দ অশ্রু ঝরিয়ে দেন।
এই বিষয়ে রহমত আলী আনন্দিত কণ্ঠে জানান, আওয়ামী মুসলিম লীগের আমল থেকে আওয়ামী লীগ করে আজ হাজার হাজার মানুষের সামনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের উত্তরীয় পরিয়ে দিয়ে আমাকে সম্মানিত করেছেন। আজ আমি ধন্য এবং গর্বিত। আমি মহান আল্লাহর নিকট এই নেতার সুস্থতা ও দীঘায়ু কামনা করছি।
এদিকে সাধারণ মানুষ মনে করেন মুরুব্বীদের প্রতি মেয়র মুজিবের এই সম্মান ও আন্তরিকতা তাকে আরো বহু দূর নিয়ে যাবেন। ####
