মদীনায় অবতীর্ণ,আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-১৫
**************
★★মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ★★
**************************
বরং আল্লাহই করেন
তাদের সাথে উপহাস,
তিনি তাদের দিয়েছেন ছেড়ে
ইচ্ছে মতো করে যেন বসবাস।
অহংকার ও কুমতলবে
নিজেরাই হয় যেন পেরেশান,
তাদের ছেড়ে যায় না যেন ;
তাদের বন্ধু বিনষ্টকারী শয়তান।
দিয়েছেন অবকাশ মহান প্রভূ
তাদের ইচ্ছায় ঘুরে বেড়াবার,
অবধ্যতায় বিভ্রান্তে বার-বার
শয়তান আছে তাদের রাহবার।
************
