টেকনাফ পৌর ছাত্রলীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে টেকনাফ পৌর ছাত্রলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবলুর সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগের সভাপতি নুরুল আলম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনান।
325956217 677120210822084 8705783138366138680 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এস সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাদ, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, সাইম, ওয়াশিক কবির প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনান বলেন, জঙ্গিবাদ মৌলবাদের আশ্রয় নিয়ে বাংলার রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার পায়তারা করছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে, বাকী ছাত্রসংগঠনগুলোর কোনো গৌরবময় ইতিহাস নেই তারপরও তারা জাতিকে বিভ্রান্তি করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সারা বিশ্বের যত গুলো ছাত্র সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম, গৌরব ও সাফল্যের ঐতিহ্য বহন করছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।