সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বিকাল সোয়া ৫টায় টেকনাফ পৌর এলাকার অভিজাত হোটেল গ্রীণ গার্ডেনের হলরোমে টেকনাফ প্রেসক্লাবের এক সাধারণ আলোচনা সভা প্রবীণ সাংবাদিক আশেক উল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়সার হামিদ, জাবেদ ইকবাল চৌধুরী, সহসভাপতি মুহাম্মদ তাহের নঈম, গোলাম আজম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল, যুগ্নসাধারণ সম্পাদক নুরুল হক, ক্রীড়া সম্পাদক রমজান উদ্দিন পটল, প্রচার সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক কাইছার পারভেজ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য আব্দুল্লাহ মনির ও মোঃ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। উক্ত সভা আগামী ১৯জুন বিকাল ৩টা পর্যন্ত মুলতবী ঘোষণা করা হয়। পরবর্তী সভার কার্য্যক্রম হোটেল নেটংয়ের মাথিন রে¯েঁÍারায় বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ।
এরপর প্রেসক্লাব, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সাংবাদিকরা ইফতার করেন।
