টেকনাফ নাইট্যং পাড়া হতে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফ নাইট্যং পাড়ায় বিজিবি জওয়ানেরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৫ ডিসেম্বর রাতের প্রথম প্রহর সোয়া ১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সদর বিওপির একটি বিশেষ টহল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নাইট্যং পাড়ায় লাল মিয়ার বসত-বাড়ি তল্লাশীকালে একজন বেড়া কেটে পালিয়ে গেলেও ১০হাজার পিস ইয়াবাসহ লাল মিয়ার পুত্র মোঃ নুর কামাল (৩৫) কে আটক করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। #