টেকনাফ থানায় দৃষ্টিনন্দন জামে মসজিদে প্রথম জুমা আদায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ মডেল থানার নবনির্মিত দৃষ্টিনন্দন জামে মসজিদের প্রথম জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (২ নভেম্বর) প্রথম জুমার নামাজে খুৎবা বয়ান করেন টেকনাফ হ্নীলা জমিরিয়া সিনিয়র দাখিল মাদরাসার উপাধ্যাক্ষ মাওলানা ফেরদৌস আহমদ। নামাজের ইমামতি করেন মাওলানা আক্তার হোসাইন।
tana maszid 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ মুসল্লিদের উদ্দেশ্যে আবেগ আপ্লুত কন্ঠে করজোর করে বলেন, আমার সাথে টেকনাফবাসীর কোন বিরোধ বা শত্রুতা নেই, আপনাদের আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে ইয়াবা বা মাদকের বিরোধে আমার এই অভিযান। টেকনাফের যে বদনাম তা মুছতে হবে, এটা আমার একার স্বার্থে নয় আপনাদেরই স্বার্থে, কারণ এখানে আপনারাই যুগযুগ ধরে বাস করবেন। ইয়াবা বা সর্বগ্রাসী মাদক রোধ করা না গেলে আপনাদের সন্তানেরা ধ্বংস হয়ে যাবে।

ওসি প্রদীপ আরো বলেন, আমি দশ বছর আগে একবার টেকনাফ থানায় এসেছিলাম, তখন এখানকার মানুষের সীমান্ত বাণিজ্যসহ কৃষি, মৎস ও লবণ উৎপাদনে যতেষ্ট সুনাম ছিল। কিন্তু ইয়াবা নামক সর্বগ্রাসী মাদক টেকনাফকে বদনামের অংশীদার করেছে। আমাদের সবাইকে এখনই সজাগ হতে হবে, সমাজের প্রতিটি স্তর থেকে ইয়াবা এবং সর্ব প্রকার মাদকের মুলোৎপাটন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে এ যাত্রায় সবাইকে একাত্মতা ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, টেকনাফ মডেল থানায় দৃষ্টিনন্দন জামে মসজিদ পূণ:নির্মাণ কাজটির ভিত্তি প্রস্তর স্থাপন সহ কাজ সম্পন্ন করেছিলেন তৎকালীন থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া। গত ১৯ অক্টোবর কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে সাথে নিয়ে রনজিত কুমার বড়ুয়া মসজিদের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করেন। মসজিদ নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব আবুল কালাম প্রাক্তন মেম্বার ও সাংবাদিক আবুল কালাম আজাদ।
tana maszid 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর