সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফ ডিগ্রি কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদযাপিত হয়েছে। সকাল ১০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন শেষে ১১ টা হতে আলোচনা সভা,কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শেখ জয়নাল আবেদিন।
বক্তব্য রাখেন, অধ্যাপক আবু তাহের,অধ্যাপক জয়নাল আবেদীন,অধ্যাপক শফিকুল ইসলাম,অধ্যাপক রুহুল আমিন ভুইয়া ও শরীর চর্চা শিক্ষক জিয়াউর রহমান জিয়া।
ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেনীর ছাত্র আব্বাস,আমিরা এবং ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি সাইফুল ইসলাম মুন্না। এছাড়াও এতে সকল বিভাগের অধ্যাপক, অধ্যাপিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে গত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতেও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতেও অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
