সাইফুল ইসলামঃ
টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ পরিদর্শন করেছেন সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি। রোববার ২৭ জানুয়ারী তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের সাথে অনুপ্রেরণামূলক কথা বলেন। তিনি শিক্ষকদের সাথে অত্যন্ত অানন্দঘন পরিবেশে কুশলাদি বিনিময় করেন। সাবেক সাংসদ অত্র বিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন ও তাঁর স্মৃতিবিজড়িত অনুভূতিগুলো তুলে ধরেন। অত্র বিদ্যালয়ের প্রতি তাঁর এমন আন্তরিকতা দেখে ছাত্র, শিক্ষক,অভিভাবক, এসএমসির সকলে অভিভূত। পরিদর্শনকালে উপস্হিত ছিলেন এসএমসি সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃআলম বাহাদুর, প্রধান শিক্ষক এইচ এম কামাল, আবু ছৈয়দ মেম্বার ও সহকারী শিক্ষকগণ।
