শামীম ইকবাল চৌধুরী : কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা নতুন পাড়া জামে মসজিদস্থ তাহফিজুল কুরআন হাফেজ খানায় শিক্ষার্থী মোঃ জুবায়ের হোসেন (১২) নামের এক ছাত্র গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার থেকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে।
জানাযায়, মো, জুবায়ের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ভালোবাসা গ্রামের মালেশিয়া প্রবাসী নুরুল হাকিম ও দিলদার বেগমের পুত্র । নিখোঁজের পর হইতে ওই ছাত্রের মা ও পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে এখনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়,মোঃ জুবায়ের হোসেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন পাড়া জামে মসজিদস্থ তাহফিজুল কুরআন হাফেজ খানায় পড়তেন। নিখোঁজ হওয়ার এক দিন আগে তাকে হাফেজ খানায় দিয়ে আসেন তার মা দিলদার বেগম।
এর পরের দিন জুবায়ের হাফেজ খানা থেকে নিখোঁজ হওয়ার কথা বলেন তার মা । ওই দিন থেকে ছেলের খোঁজখবর নিতে তার পরিবার হেফজ খানার দায়িত্বরত এক শিক্ষকের সঙ্গে মুঠোফোনে ছেলের খুজঁ খবর নিতে গিয়ে শিক্ষক মাকে বলেন, জুবায়ের হাফেজ খানা থেকে নিখোঁজ হয়েছে । তখন থেকেই মা, ভাই ও পরিবারের সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান এখনো পাওয়া যায়নি।
তার বাবা নুরুল হাকিম মালেশিয়া থেকে মুুুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। তিনি বিষয়টি থানা সাধারণ ডায়েরি করার কথা জানান সাংবাদিকদের।
হেফজ খানার শিক্ষক মোঃ হামিদুল্লাহ বলেন, ওই ছাত্র ১৩ আগষ্ট শুুুক্রবার ছুটির দিনে নাস্তা খাওয়ার কথা বলে ছুটি নিয়ে বাহিরে যাওয়ার পর আর ফিরে আসেনি। এদিকে মা দিলদার বেগম ছেলেকে না পেয়ে দিন দিন মানসিক ভাবে আক্রান্ত হয়ে ছেলের শোকে কেঁদে কেঁদে পথ চেয়ে বসে আছেন । যে কোন হৃৃদয়বান ব্যক্তি সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরুষ্কার দেওয়ার কথা জানান ছেলের পরিবার। যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে ১৩১৯০৩৫৮০৪,-০১৭৯০৩৪০৯৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ মা দিলদার বেগম করেন ।
