সাদ্দাম হোসাইন : টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (অস্থায়ী জোন) সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে শীর্ষ সিন্ডিকেটের সদস্যসহ ২জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গতকাল ২১শে ফেব্রæয়ারী রাত ৮টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অস্থায়ী জোন) এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টিম টেকনাফ বীচের মেরিন ড্রাইভের শিশু পার্ক এলাকায় চটপটির দোকানে অভিযান চালিয়ে টেকনাফ সদরের খোনকার পাড়ার আব্দুস শুক্কুরের পুত্র মোহাম্মদ জহির (৩৭) এবং সাবরাং পুরান পাড়ার মোহাম্মদ ইসমাইলের পুত্র করিম উল্লাহ (২৫) কে ১০হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। ধৃত মোহাম্মদ জহির টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা। তাকে গ্রেফতার করায় তার সিন্ডিকেট সদস্যদের সনাক্ত করা সম্ভব হবে।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অস্থায়ী জোন) এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান,এই ঘটনায় ডিএনসির পক্ষ থেকে একটি মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
