বার্তা পরিবেশক : কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী জিএম রহিমুল্লাহর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে কক্সবাজার শহর জামায়াত। আজ ২৩ নভেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে, পৌরসভার ১২টি ওয়ার্ডসহ শহরের বিভিন্ন মসজিদে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত কর্মসূচিতে কক্সবাজার শহর জামায়াতের নেতা-কর্মীসহ সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।
মোনাজাত পূর্ববর্তী আলোচনায় নেতৃবৃন্দ বলেন, জিএম রহিমউল্লাহ ছিলেন একজন সদালাপী, দায়িত্বপরায়ণ, সৎ সাহসী জনপ্রতিনিধি। ইসলামী সমাজ বিনির্মাণে একনিষ্ঠ, অকুতোভয় সৈনিক, আদর্শ রাজনীতিবিদ। ছাত্র জীবন থেকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি ইসলাম ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ইসলাম ও মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের এই সংকট কালে তাঁর মত একজন ত্যাগী নেতার ইন্তেকালে অপূরণীয় ক্ষতি হয়েছে। ইসলাম, দেশ ও জনগণের জন্য তার গৌরব উজ্জ্বল ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে।
তারা বলেন, জি এম রহিমুল্লাহ ছিলেন একজন সাচ্চা ঈদানদার লোক। তিনি একাধারে রাজনৈতিক নেতা, নিষ্ঠাবান সমাজকর্মী, নির্লোভ ব্যক্তি। ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা পর্যন্ত তাকে অনিয়ম-দুর্নীতি স্পর্শ করতে পারেনি। তাকে হারিয়ে শুধু জামায়াত নয়, কক্সবাজারবাসী একজন সম্পদ হারিয়েছে। মোনাজাতে মরহুমের আতœার মাগফিরাত কামনা করে দোয়া ও শোকাহত স্বজনের প্রতি সমবেদনা জানানো হয়।
