টেকনাফ কোস্টগার্ডের অভিযানে বিয়ার ও মদসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা অভিযান চালিয়ে বিদেশী বিয়ার ও মদসহ ২জনকে আটক করেছে। জানা যায়,গত ২৪ ডিসেম্বর রাত ১১টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের কমান্ডার লেঃ জাফর ঈমাম সজিব (এক্স) বিএনভিআর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে উপজেলার পৌর এলাকার পল্লান পাড়ায় অভিযান চালিয়ে একটি লেগুনা গাড়ি, ৬শ ২০ক্যান সিংহা বিয়ার, ৫০বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কিসহ স্থানীয় নুর হোসেনের পুত্র নুর মোহাম্মদ (২৫) ও সৈয়দ মুরাদের পুত্র নুরুল আলম (২৬) কে আটক করে। আটককৃত গাড়ি ও মাদকের মূল্য ১২লক্ষ ৮৫হাজার টাকা। এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।