ছবি পিকলু দত্ত
টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ পৌর এলাকায় একটি ৩ তলা ভবনের নীচ তলায় টমটম চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অল্পের জন্য রক্ষা পেয়েছে ভবনের বাসিন্দারা। তবে এতে টমটমটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
শনিবার ভোর ৪টার দিকে পৌর এলাকার বাস স্টেশন এলাকায় নাফ ইন্টারন্যাশনাল হোটেলের পেছনে মীর আহমদের ভবনের নীচ তলায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে ফায়ার ব্রিগেড টীম ঘটনাস্থলেও পৌঁছলেও তার আগেই আগুন নিভিযে ফেলে লোকজন।
ফলে অল্পের জন্য রক্ষা পায় ভবনের ঘুমন্ত মানুষ গুলো।
কায়ুকখালী পাড়া এলাকার বাসিন্দা সাবেক ছাত্র নেতা পিকলু দত্ত জানান, ভবনের উপরে তার নিকটাত্মীয় কয়েকটি পরিবারের বাসা ছিল খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান। পড়ে লোকজন নিয়ে আগুন নেভাতে ঝাপিয়ে পড়েন। কাছে পানি থাকায় আগুন নিভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে আওয়াল নামে এক ব্যক্তি তার নিজস্ব টমটমটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে সেখান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
