হ্নীলায় পুকুর পাহারাদার ছুরিকাঘাত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ফরিদুল আলম : হ্নীলায় তুচ্ছ ঘটনার জেরধরে এক পাহারাদার যুবককে ধরে নিয়ে বেদম প্রহার ও ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এই ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ৪ ফেব্রুয়ারী সকাল ৬টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার (মন্ডল পাড়া) পাড়ায়
পুকুর পাড় সংলগ্ন বাসা হতে জনৈক ইউনুছের পুকুর পাহারাদার ও দুই সন্তানের জনক মৃত হাজী নাজির আলীর পুত্র প্রকাশ রসুন হাজীর পুত্র মোহাম্মদ ইব্রাহীম প্রকাশ লাল মনিয়া (২৫) কে একই এলাকার মৃত মাদুর পুত্র আব্দুর রহমান এবং আব্দুস সালাম দু’ভাই মিলে বাড়িতে নিয়ে বেধড়ক পেটানোর পর বুক ও পেটে ছুরিকাঘাত করে। খবর পেয়ে আহতের মা হামিদা খাতুন ছেলেকে উদ্ধারের জন্য গেলে এই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে গুরুতর আহত লাল মনিয়ার অবস্থায় গুরুতর হওয়ায় হামলাকারীরা সটকে পড়ে। তখন আহতের মা ও পার্শ্ববর্তী লোকজন মনিয়াকে দ্রæত উদ্ধার করে কুতুপালং ক্যাম্প হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে নেওয়া হয়। ছুরিকাঘাতে লিভার ফুটো হওয়ায় আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে রেফার করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সর্বশেষ অবস্থা জানা যায়নি।

এদিকে ছুরিকাঘাত যুবকের মা হামিদা খাতুন জানায়,পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার মৃত কামালের পুত্র মোঃ ইউনুছের পুকুরের পাহারাদার হিসেবে লাল মনিয়া চাকরী করে আসছে। এক সময় ইউনুছ কোন একটা বিষয় নিয়ে মোহাম্মদ হোছন মাদু প্রকাশ রসুন হাজীর পুত্র আব্দুস সালামকে টর্চ লাইট দিয়ে আঘাত ও মারধর করছিল। এই মারধরের জন্য মনিয়াকে দায়ী করে আব্দুর রহমান ও সালাম মিলে মনিয়াকে ধরে নিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধরের পর উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এই ব্যাপারে স্থানীয় ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন, বেদম প্রহার ও ছুরিকাঘাতে মুমূর্ষাবস্থায় লাল মনিয়া চিকিৎসাধীন থাকার সত্যতা স্বীকার করেন।
এদিকে স্থানীয় একাধিক সুত্রের দাবী, ইয়াবা চোরাচালান সংক্রান্ত ভাগ-বাটোয়ারা বিরোধ নিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুত্রপাত।