চকরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন : বদরখালীর শুভ সুচনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বুধবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০১৯ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
চকরিয়া উপজেলা পরিষদস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (পৌর কমিউনিটি সেন্টার মাঠ) উদ্বোধনী টুর্নামেন্টে বদরখালী ইউনিয়ন পরিষদ বনাম ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ অংশগ্রহন করেন। খেলা শেষে ট্রাইব্রেকারে প্রতিপক্ষকে হারিয়ে বদরখালী ইউনিয়ন পরিষদ দল শুভসুচনা করেছেন।
তারআগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলার নবাগত সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সিরাজউদ্দিন আহমদ, প্রধান শিক্ষক মোহাম্মুদুল হক, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.নুরুল আমিন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, স্কাউট শিক্ষক আনোয়ারুল কাদের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য পরিমল বড়–য়া, ক্রীড়া সংস্থার সদস্য ওয়াহেদ উদ্দিন ইবনু, শেখ আহমদ, ফুটবল কোচ মো.নুরুল আবছার, শের আলম শেরু, সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। এতে অংশনেবেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ বনাম পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ। ##