টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
টেকনাফে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার প্রতিবাদে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় হ্নীলার মৌলভী বাজারে টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক এড. হাসান ছিদ্দিকী, ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল হুদা, এইচ এম ওসমান, নুরুল আমিন চৌধুরীর নেতৃত্বে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। পরে পুলিশ তাদের মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া পৌর বিএনপি, যুবদল ও শ্রমিকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টারদিকে পৌর বাস টার্মিনাল থেকে টেকনাফ পৌর বিএনপি, যুবদল ও শ্রমিকদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল মিছিল উপজেলা পরিষদ গেইট পর্যন্ত এসে পুনরায় পৌর টার্মিনালে মিলিত হয়ে এক প্রতিবাদ সভা করে।
টেকনাফ পৌর বিএনপির সিঃ সহসভাপতি আকতার হোসেন বাবলু, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বাচা মিয়া, পৌর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আবদুর রশিদ ও পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ তৈয়ুবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
