হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হোয়াইক্যং এলাকার ২জন পেশাদার মাদক কারবারীকে আটক করেছে।
জানা যায়, ১৪ মে (বৃহস্পতিবার) বিকাল টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা হোয়াব্রাং মসজিদের পাশে প্রধান সড়কে তল্লাশী চৌকি বসিয়ে যানবাহন তল্লাশীকালে দক্ষিণ দিক হতে আসা একটি সিএনজি তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা যাত্রী ও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র্যাব সদস্যরা ধাওয়া করে হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার মৃত মোজাহের মিয়ার পুত্র ঈমান হোছন (২৫) ও মিনা বাজারের মামুনুলের পুত্র হামিদ হোছন (২০) কে আটক করে। তাদের সাথে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী ও উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
উল্লেখ্য, ধৃত ঈমান হোছনের ৫ ভাইয়ের মধ্যে এক ভাই সৌদি প্রবাসী হলেও অপর চার ভাইয়ের ইয়াবাসহ যাবতীয় মাদকের অপতৎপরতা এখনো থামানো না যাওয়ায় অবশেষে র্যাবের জালে আটক হল। উক্ত এলাকায় তাদের নিয়ন্ত্রণে এখনো একাধিক মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ###
