টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হলেন চকরিয়ার তাসাল্লি বিনতে ফয়েজী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া : টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করলেন চকরিয়ার সন্তান ডাঃ তাসাল্লি বিনতে ফয়েজী। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ৫নং ওয়ার্ডের বাসিন্দা টেকনাফ পৌরসভার সচিব মহি উদ্দিন ফয়েজীর দ্বিতীয় কন্যা, নাইক্ষ্যংছড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তামান্নার ছোটবোন ও সাংবাদিক নিজাম উদ্দিনের ভাতিজী।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ তাসাল্লি বিনতে ফয়েজী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত সহকারী সার্জনকে বরণ করে নেন। এটি ডাঃ তাসাল্লির প্রথম কর্মস্থল বলে জানান তার মামা মুজিবুল হোসাইন।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০১৯ সালে এমবিবিএস সমাপ্ত করে স্বাস্থ্য বিভাগের ৪২ তম বিসিএস ক্যাডারে উপনীত হন। প্রথম কর্মস্থলে যোগদানে ডাঃ তাসাল্লি মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান অক্লান্ত পরিশ্রমে স্বাস্থ্য সেবায় নিয়জিত রাখতে সুযোগ দান করা শ্রদ্ধেয় পিতা-মাতার প্রতি। এরই সাথে সশ্রদ্ধে স্মরণ করেন মরহুম দাদা কবির আহমদ মুন্সী ও মরহুম নানা আবুল হাশেম সওদাগরকে। এসময় ডাঃ তাসাল্লি শিক্ষকবৃন্দ, আত্মীয়স্বজন ও টেকনাফবাসী সহ সকলের দোয়া কামনা করেন।