নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল আলম সহ নিরপরাধ ব্যক্তিদের মাদক তালিকায় নাম রয়েছে বলে অপপ্রচারের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
২৪ মে বৃহস্পতিবার বেলা আড়াইটায় পৌরসভার শাপলা চত্বর এলাকায় এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সাংসদ মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক নুরুল বশর, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, সাধারন সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, চলমান মাদক বিরুধী অভিযানকে সাধুবাদ জানায়। তবে বিভিন্ন পত্র-পত্রিকায় ১১৫১ জন মাদক ব্যবসায়ী ও ৬০ জন গডফাদার হিসাবে যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকাকে সুষ্টু ও নিরপেক্ষ তালিকা বলে আমি মনে করিনা। উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, জেলা যুবলীগ সভাপতি আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক মাহবুব মোর্শেদ, রাশেদ মোহাম্মদ আলী সহ অনেক নিরপরাদ ব্যক্তিদের নাম সেই তালিকায় রয়েছে। যারা সেই তালিকা করেছে তারা যদি অবৈধ মাদক ব্যবসায় জড়িত প্রমান দিতে পারে তবে আমরা নিজেরাই তাদেরকে আইনের হাতে তুলে দেব। অন্যথায় তারা সহ সকল নিরপরাধীদের নাম বাদ দিয়ে প্রকৃত ইয়াবা ব্যবসায়ী ও গডফাদারদের নাম তালিকাভুক্ত করার দাবী জানান তিনি।

উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর বলেন, যারা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী তাদেরকে শাস্তি দিন আর যারা আওয়ামী পরিবারের নিবেদিত সৈনিক কোনদিন মাদক ব্যবসা করেনি তাদেরকে তালিকা থেকে বাদ দিন।
নিরপরাধ ব্যক্তিদের তালিকা থেকে বাদ না দিলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেওয়া হয় সভা থেকে।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এজাহার মিয়া, দপ্তর সম্পাদক বদিউল আলম বদি, প্রচার সম্পাদক মো. ইউছুপ ভুট্টো, সদর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ গণি, সাধারন সম্পাদক গুরা মিয়া, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগ সহ সভাপতি জিয়াউর রহমান, যুগ্ন সম্পাদক ফজল কবির, এবাদতুর রহিম বাদল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সদস্য মুজিবুর রহমান খোকন, পৌর যুবলীগ আহবায়ক তোয়াক্কুল হোসেন, যুগ্ন আহবায়ক, রেজাউল করিম ধইল্যা, মো. হোসেন কাউন্সিলর, মো. আব্দুল্লাহ, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ সভাপতি ফরিদুল আলম জুয়েল, সাধারন সম্পাদক শাহজালাল, হ্নীলা সভাপতি নুরুল আলম নুরু, সা. সম্পাদক মো. আনোয়ার, টেকনাফ সদর আহবায়ক আব্দুল ফারুক, যুগ্ন আহবায়ক মো. ইয়াকুব, আজিজুল হক, বাহারছড়া সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক আমজাদ হোসেন খোকন, সাবরাং ইউনিয়ন যুবলীগ সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক নুরুল আলম, শাহপরীরদ্বীপ সভাপতি রেজাউল করিম রেজু, সম্পাদক মো. আমিন, জেলা ছাত্রলীগ সদস্য মো. শাহীন, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি আলি আকবর, মো. রফিক, জাহাঙ্গীর আলম, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সম্পাদক রিপন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন।

