বার্তা পরিবেশক : হ্নীলা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। এতে কাউন্সিলরদের ভোটে মৌঃ আইয়ুব খান সভাপতি এবং আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
২০অক্টোবর বিকাল ৩টায় হ্নীলা দরগাহ নাফ ফিলিং ষ্টেশনস্থ কার্যালয়ে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে একসভা কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডাঃ নুর মোহাম্মদ নুরুর পরিচালনায় এতে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রশিদ আহমদ,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ কামাল উদ্দিন, সাবেক মেম্বার ছালেহ আহমদ, নবী হোছাইন ভূলু, ৩নং আওয়ামী লীগের সভাপতি মৌলানা শাকের আহমদ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর কাশেম, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিক আদহাম, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মাহবুর রহমান মাবু, মোস্তাক আহমদ সাকি প্রমুখ।
এতে সভাপতি পদে মৌলভী আইয়ুব খান (৪৫) এবং প্রতিদ্বন্দি ডাঃ নুর মোহাম্মদ নুরু (৩৬) ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোছন (৪৫) এবং প্রতিদ্বন্দি মুফিজুর রহমান (৪১) ভোট পেয়েছেন। ফলাফলে সভাপতি পদে মৌলভী আইয়ুব খান ও সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোছন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দ অত্র ওয়ার্ডের কাউন্সিলগণ মূল্যবান রায় দিয়ে তাদের নির্বাচিত করায় সকলের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে এই সম্মেলনের মাধ্যমে হ্নীলা ইউনিয়নের তৃণমূল পর্যায়ের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন ভোটের মাধ্যমে স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হল।
